ঢাকা গ্যাস্ট্রোলিভার সেন্টার- বাংলাদেশের সেরা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্- ডা. এম. সাঈদুল হক

ডা. এম. সাঈদুল হক ঢাকার ধানমন্ডি এলাকার স্থায়ী বাসিন্দা। পিতা মরহুম ডা. মোহাম্মদ আবদুর রব একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। মা মিসেস রেজিয়া খাতুন একজন সুগৃহিনী। ১৯৮৯ সালে ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল হতে স্টার মার্কসসহ এস.এস.সি ও ১৯৯১ সালে ঢাকা কলেজ হতে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। ১৯৯৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এম.বি.বি.এস পাশ করেন। ২০০০ সালে ইন্টার্নশীপ শেষ করে গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত এলাকা… মৌচাক, ভান্নারা, কোনাবাড়ি এলাকায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এবং বহু মানুষের ভালবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। এরই মাঝে ২০০১ সালে ঢাকার মালিবাগ নিবাসী স্বনামধন্য আইনজীবী মরহুম আলহাজ্ব আবদুস সামাদ এডভোকেট সাহেবের জ্যেষ্ঠ কন্যা ডাঃ নাজনীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং উক্ত বিবাহ অনুষ্ঠানে তৎকালীন সংসদ সদস্যবর্গ, বিচারপতিগণ, সিনিয়র আইনজীবী, দেশী-বিদেশী কূটনীতিক, বরেণ্য চিকিৎসকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বর ও কনেকে দোয়া করেছেন।

২০০৩ সালে ২১-তম বিসিএস পাশ করে সরকারী চাকরিতে যোগদান করেন। শান্ত সুনিবিড়, ছায়াঘেরা, পাখিডাকা নিকরাইল উপস্বাস্থ্য কেন্দ্র, ভূয়াপুর, টাঙ্গাইল-এ দুই বছর কাজ করেছেন।

২০০৪ সালে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ এম.ডি (হেপাটোলজি) কোর্সে চান্স পান। ২০০৫ সালে মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ মাস ইন্টারনাল মেডিসিন-এ ট্রেইনিং করেছেন…

এখানে স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. কাজী মোঃ জাহাঙ্গীর, প্রফেসর ডা. জাকির হোসেন, প্রফেসর ডা. অমরেশ চন্দ্র সাহা, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরুল ইসলাম স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের পিতৃস্নেহে ট্রেইনিং লাভ করেন। এর পরের ২ দুই বছর মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল– এ আবারও ইন্টারনাল মেডিসিন-এ ট্রেইনিং করেছেন…. এখানে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম. এ আজহার, প্রফেসর ডা. আজিজুল কাহার, প্রফেসর ডা. রাজীবুল আলম, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফারুক আহমেদ, প্রফেসর ডা. স্বপন চন্দ্র ধর, প্রফেসর ডা. সাঈদা রহিম, প্রফেসর ডা. ওমর ফারুক স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের পরম স্নেহে ট্রইনিং লাভ করেন।

এরপর ২০০৮ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ যোগদান করে এম.ডি (হেপাটোলজি) ২য় পর্ব শেষ করেন…. এখানে তিনি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. তোফায়েল আহমেদ, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক, প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ , প্রফেসর ডা. আবদুল জলিল চৌধুরী, প্রফেসর ডা. জিলন মিয়া সরকার, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ এস এম এ রায়হান, প্রফেসর ডা. প্রজেশ কুমার রায় স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের স্নেহাশিস লাভ করেন।

পরবর্তীতে এম. ডি. (হেপাটোলজি) ফাইনাল পর্বে এসে তিনি প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ প্রফেসর মবিন খান , প্রফেসর এ ক এম খোরশেদ আলম, প্রফেসর সেলিমুর রহমান, প্রফেসর নূরউদ্দিন আহমদ স্যারের সরাসরি তত্ত্বাবধানে ভিডিও এন্ডোসকপি, কোলোনোসকপি, ইভিএল, ইআরসিপি, লিভার বায়োপসি, PAIR থেরাপি-তে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হন। তিনি ভারত, সিঙ্গাপুর ও জাপান হতে লিভার ট্রান্সপ্লান্টেশন, ক্লিনিক্যাল হেপাটোলজি ও ইন্টারভেনশনাল এন্ডোসকপি-তে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন। তিনি বিভিন্ন দেশী বিদেশী বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। তার গবেষণাকর্ম দুইটি বিদেশী ও একটি দেশী জার্নাল-এ প্রকাশিত হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি লিভার, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন ইন্টারভেনশনাল হেপাটো-গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এ কর্মরত আছেন। তিনি এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ভিডিও এন্ডোসকপি, ৪০,০০০ কোলোনোসকপি, ১৫,০০০ ইডিএল, ১৭০ টি ইআরসিপি, ১২০ লিডার বায়োপসি, ৫,৫০০ FNAC, ১৫,০০০ এ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ, ৫,০০০ প্লুরাল ফ্লুইড ট্যাপ, ১০০০ RBL করেছেন

মেম্বার অফঃ

  • এসোসিয়েশন ফর দি স্টাডি অফ দি লিভার ডিজিজ বাংলাদেশ (ASLDB)
  • ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার (INASL)
  • শিক্ষক সমিতি , ঢাকা মেডিকেল কলেজ