পিত্ত থলির পাথর জনিত জটিলতা

Share This Post

১) পিত্ত থলির প্রদাহ (কোলিসিস্টাইটিস) – পিত্ত থলির নালীতে পাথর আটকে যেয়ে এমন একটি অবস্থা তৈরি হতে পারে, এর ফলে প্রচন্ড ব্যথা এবং জ্বর হতে পারে।

২) কমন পিত্ত নালীতে (CBD) পাথর আটকে যেয়ে পিত্ত রসের প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়া — এর ফলে তীব্র ব্যথা, জন্ডিস এবং পিত্ত নালীতে ইনফেকশন দেখা দিতে পারে।

পিত্ত থলির পাথর জনিত জটিলতা

৩) গল স্টোন প্যানক্রিয়েটাইটিস –পিত্ত থলিতে পাথরের জন্য প্রদাহ জনিত সমস্যা হয়ে অগ্নাশয়ের প্রদাহ হতে পারে।

৪) অগ্নাশয়ের নালী ব্লক হয়ে যাওয়া -পিত্ত পাথর অগ্নাশয়ের নালীতে আটকে যেয়ে অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়েটাইটিস করতে পারে – এতে তীব্র পেটে ব্যথা হয় এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে।

৫) পিত্ত থলির ক্যান্সার -পিত্ত থলিতে পাথর থাকার ইতিহাস থাকলে পিত্ত থলির ক্যান্সার হওয়ার দূরবর্তী সম্ভাবনা থাকে যদিও এধরনের ক্যান্সারের সম্ভাবনা অতি নগন্য।

ডাঃ এম সাঈদুল হক

সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।

০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮

০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

আলসারেটিভ কোলাইটিস, কোলোরেকটাল ক্যান্সার, কোলোরেকটাল ক্যান্সার, কোলন ক্যান্সার
লিভার

আলসারেটিভ কোলাইটিস থেকে মরণব্যাধি কোলন ক্যান্সার

আলসারেটিভ কোলাইটিস থেকে হতে পারে মরণব্যাধি কোলন ক্যান্সার আলসারেটিভ কোলাইটিস যথাযথভাবে চিকিৎসা করা না হলে কোলোরেকটাল ক্যান্সার হয়ে প্রতি ৬ জনের একজন মৃত্যুবরণ করতে পারে।

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?
অন্যান্য

হায়াটাস হার্নিয়া কি কঠিন কোন রোগ?

হায়াটাস হার্নিয়া হলো যখন ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা’র মাংসপেশীর দুর্বলতার কারণে পাকস্থলীর অংশবিশেষ বুকের দিকে উঠে আসে। ফলশ্রুতিতে এসিড রিফ্লাক্স হয়ে বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।